বিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের ওপর হামলা: ডিবি

বিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের ওপর হামলা: ডিবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৫২

অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা বিএনপির সমাবেশ থেকে করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদ।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।

হারুন অর রশিদ বলেন, ‘বিচারপতি মানিকের উপর হামলা ও তারা গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি।’

তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, বিচারপতি মানিকের গাড়ি দিয়ে যাওয়ার সময় রাস্তাটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার উপর হামলা করা হয়। তবে এ বিষয়ে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এবং তদন্ত করছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে ডিবিতে রিমান্ডে আছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় আর কে কে জড়িত আছে, সে বিষয়ে তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading