বনানী থানার ওসির বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন

বনানী থানার ওসির বিরুদ্ধে তাবিথ আউয়ালের মামলার আবেদন

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪২

রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। তার উপর হামলা হয়েছে উল্লেখ করে মামলার আবেদন করেন তিনি। মামলায় বনানী থানার ওসিসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) ঢাকার একটি আদালতে মামলাটি করেন তাবিথ।

এই বিএনপি নেতার অভিযোগ- ‘রাজধানীর বনানীতে দলটির মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছিল।’ এর প্রেক্ষিতে এই মামলার আবেদন করেছেন তাবিথ আউয়াল।

মহানগর দায়রা জজ আদালতে এই মামলার আবেদন করেন তিনি। সোমবার (৭ নভেম্বর) বিকেলে এ মামলার বিষয়ে শুনানি হবে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading