সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে

সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (০৭ নভেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৩৯ কোটি ৬৫ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে ১ হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৫ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট কমেছে। সোমবার সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading