লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৪৫
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস। এদিন কোম্পানিটির ৮৬ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৬০ লাখ ৭৯ হাজার টাকার। ইস্টার্ন হাউজিংয়ের ৬০ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আইটি কনসালট্যান্টস, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, লুব রেফ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল এবং আনোয়ার গ্যালভানাইজিং।
ইউডি/সুপ্ত

