কাতার বিশ্বকাপ: কৌতিনিয়োর খেলা নিয়ে সংশয়

কাতার বিশ্বকাপ: কৌতিনিয়োর খেলা নিয়ে সংশয়

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩০

বিশ্বকাপ মাঠে গড়ানোর মাত্র দুই সপ্তাহ আগে বড়সড় ধাক্কা খেলেন ফিলিপে কৌতিনয়ো। ঊরুর পেশির চোটে ক্লাবের আগামী দুই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তার সেরে উঠতে আরও বেশি দিন লাগতে পারে বলে আশঙ্কা করছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি।

কাতার বিশ্বকাপ আগামী ২০ নভেম্বর শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে ৬০টি ম্যাচ খেলেছেন কৌতিনিয়ো। তবে চলতি মৌসুমে সাদামাটা পারফরম্যান্সের জন্য এমনিতেই বিশ্বকাপ দলে তার ডাক পাওয়া ঘিরে সংশয় আছে। সঙ্গে এবার যোগ হলো চোট। আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই সঙ্গী সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

বার্সেলোনা থেকে ধারে গত মৌসুম অ্যাস্টন ভিলায় কাটানোর পর এবারের গ্রীষ্মের দলবদলে পাকাপাকি চুক্তিতে সেখানে যোগ দেন কৌতিনিয়ো। তবে চলতি মৌসুম আশানুরূপ কাটছে না তার। লিগে ১২টি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি ৩০ বছর বয়সী এই প্লেমেকার।

ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর বার্মিংহাম মেইলকে এমেরি নিশ্চিত করেন, আগামী দুই ম্যাচেও খেলতে পারবেন না কৌতিনিয়ো। চোট থেকে সেরে উঠতে কতদিন লাগবে, জানি না। কিন্তু বিশ্বকাপ বিরতির আগে সে আর খেলতে পারবে না, খেলবে না। বৃহস্পতিবার কিংবা আগামী রবিবার সে খেলবে না, কারণ চোট পেয়েছে এবং অনেকদিন তাকে বাইরে থাকতে হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading