জাবির স্থায়ী প্রক্টর হলেন ফিরোজ-উল-হাসান

জাবির স্থায়ী প্রক্টর হলেন ফিরোজ-উল-হাসান

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২৮

সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছর এ পদে দায়িত্ব পালন করবেন তিনি।

রোববার (৬ অক্টোবর) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক নূরুল আলম তথ্যটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নবনিযুক্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘প্রায় চার বছর ধরে ক্যাম্পাসে প্রক্টরের দায়িত্ব পালন করেছি। কখনও মনে হয় নাই স্থায়ী নাকি ভারপ্রাপ্ত দায়িত্বে আছি। মনে হয়েছে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা রক্ষা মূল দায়িত্ব। আগামী দিনেও ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ।’

এর আগে ২০১৮ সালের ১ নভেম্বর সহকারী প্রক্টর ও ২০১৯ সালের ২ জানুয়ারি ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পান আ স ম ফিরোজ উল হাসান।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading