আন্দোলন কী জিনিস সময় এলে বুঝিয়ে দেওয়া হবে: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:০৫
আন্দোলন কী জিনিস সময় এলে বিএনপিকে তা বুঝিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির আন্দোলন ফ্লপ হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা ডাক দিলে এখনও লক্ষ লক্ষ মানুষ ছুটে আসবে। আওয়ামী লীগ দাঁড়ালে বিএনপি পালানোর পথ পাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তাদের শাসনামলে হাওয়া ভবনকে দুর্নীতির কেন্দ্র বানিয়েছিল, তারা হারানো সেই হাওয়া ভবন ফিরে পেতে আবার আন্দোলন করছে।’

ওবায়দুল কাদের অভিযোগ করেন, সরকার পতনের উসকানি দিচ্ছে বিএনপি। জনগণের প্রতি দলটির কোনো দরদ নেই।
এ সময় তিনি বিএনপির নেতৃত্বের সমালোচনা করে বলেন, টেমস নদীর ওপার থেকে ডাক দেবে আর বাংলাদেশে আন্দোলন হবে এটা এদেশের মানুষ বিশ্বাস করে না।
ইউডি/আতা

