আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন: শঙ্কায় বাইডেন

আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন: শঙ্কায় বাইডেন
US President-elect Joe Biden introduces nominees for his science team on January 16, 2021, at The Queen theater in Wilmington, Delaware. - Biden in nominating Francis Collins to continue as Director of the National Institutes of Health, Eric Lander as Director of the Office of Science and Technology Policy (OSTP), Alondra Nelson as Deputy Director of OSTP, Narda Jones as Legislative Affairs Director of OSTP, Kei Koizumi as Chief of Staff of the OSTP, Frances Arnold as Co-Chair of the President's Council of Advisors on Science and Technology (PCAST), and Maria Zuber as Co-Chair of PCAST. (Photo by ANGELA WEISS / AFP)

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫৯

আমেরিকান কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৮ নভেম্বর)। এই নির্বাচনে রিপাবলিকানদের জয় হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আমেরিকার নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এর আগে নিউইয়র্ক ও ফ্লোরিডায় পৃথক সমাবেশে বক্তব্য দেন বাইডেন ও ট্রাম্প।

এ সময় বাইডেন বলেন, ‘জ্বালানি শক্তিতে ভারসাম্য আনতে প্রণোদনা দেওয়া, ভাঙাচোরা সড়ক ও সেতু নির্মাণ প্রতিশ্রুতি পূরণ করেছি। এরপরও মধ্যবর্তী নির্বাচনে আমরা পিছিয়ে যেতে পারি।’

রিপাবলিকানদের অভিযোগ, কোভিড-১৯ মহামারির প্রেক্ষিতে উচ্চ মুদ্রাস্ফীতি আমেরিকাকে আঘাত করেছে। তাছাড়া দেশজুড়ে অপরাধ প্রবণতা বেড়েছে। এসব কারণে পেনসিলভানিয়া, জর্জিয়া ও নেভাডায় সিনেটে হেরে যেতে পারে ডেমোক্র্যাটরা।

বাইডেন সতর্ক করেছেন, ‘অনেক রিপাবলিকান প্রার্থী ২০২০ সালে নির্বাচন সম্পর্কে ট্রাম্পের মিথ্যা দাবির ধোয়া তুলে গণতান্ত্রিক নিয়মের হুমকি দিচ্ছে।’
নিউইয়র্ক সিটির উত্তরে সারাহ লরেন্স কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাইডেন বলেন, ‘গণতন্ত্র আক্ষরিক অর্থেই ব্যালটে রয়েছে। আপনি জিতলেই দেশকে ভালবাসতে পারবেন না।’

মিয়ামিতে একটি সমাবেশে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি শিগগিরই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার করার ঘোষণা দেবেন।

ট্রাম্প বলেন, ‘আমাকে সম্ভবত আবারও নির্বাচন করতে হবে। আমার সঙ্গে থাকুন।’

সে সময় দেশজুড়ে অপরাধ বৃদ্ধি, সহিংসতা এবং বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন তিনি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading