৬ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:২০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেমিনি সি ফুড লিমিটেড, একমি ল্যাবরেটিজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, স্কয়ার টেক্সটাইলস লিমিটেড এবং কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কপারটেক ইন্ডাস্ট্রিজ: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ নভেম্বর, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
জেমিনি সি ফুড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর বিকাল ৩ টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত সভার আলোচ্যসূচির মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
একমি ল্যাব: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটিজ লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর বিকাল ৩ টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, আলোচিত সভার আলোচ্যসূচির মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
স্কয়ার ফার্মা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৩ টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, আলোচিত সভার আলোচ্যসূচির মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
স্কয়ার টেক্সটাইলস: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার টেক্সটাইলস লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৪ টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত সভার আলোচ্যসূচির মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রত আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা ৩০ পয়সা, যা তার আগের বছর ২২ পয়সা ছিল। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯ টাকা ৯৩ পয়সা।
কেডিএস: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেডের পর্ষদ সভার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর বিকাল ৪টায় ওই সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, আলোচিত সভার আলোচ্যসূচির মধ্যে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২২-২৩ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ইউডি/সুপ্ত

