পুঁজিবাজারে লেনদেন: ১৫ নভেম্বর থেকে সময় পরিবর্তন

পুঁজিবাজারে লেনদেন: ১৫ নভেম্বর থেকে সময় পরিবর্তন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৫

সম্প্রতি সরকার অফিস সময়ের পরিবর্তন এবং ব্যাংকিং সময়সূচির পরিবর্তন করায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) লেনদেনের সময়সূচির পরিবর্তন করেছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) বিএসইসির সহকারী পরিচালক মো: মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

নতুন সময়সূচি অনুযায়ী আগামী ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারে আগের নিয়মে লেনদেন হবে। অর্থাৎ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। প্রি-ওপেনিং সেশন হবে ৫ মিনিট; সকাল ১০:২৫ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট; বেলা ২:৫০ টা থেকে ৩:০০ টা পর্যন্ত ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading