বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:২৭
ফেনীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১২ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী দুলা মিয়া রাস্তার মাথায় বুধবার (৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পরপরই যানজটের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে আহত এবং নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
ইউডি/এআই

