গায়ক আকবর লাইফ সাপোর্টে
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:১৫
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ‘ইত্যাদি’ দিয়ে পরিচিতি পাওয়া গায়ক আকবরের অবস্থা সঙ্কটাপন্ন। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।বুধবার (০৯ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিম্চিত করেন তার স্ত্রী কানিজ ফাতেমা। গায়কের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে খবরটি জানানো হয়।
দুদিন আগেই আকবরের সঙ্কটাপন্ন অবস্থার কথা জানিয়েছেন তার কন্যা অথৈ। ফেসবুকে তিনি বলেছেন, আব্বুর শরীরের অবস্থা খুবই খারাপ। দুইটা কিডনিই ড্যামেজ, লিভারের অবস্থা খুবই খারাপ, হিমোগ্লোবিন ৫.৯, পায়খানা এবং প্রস্রাব দিয়ে রক্ত যাচ্ছে। অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। ডাক্তার বলেছেন, এই অবস্থা থেকে আব্বুর ফেরার চান্স খুবই কম।
গত দুই বছর ধরেই নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়ছেন আকবর। দুই কিডনি নষ্ট হওয়ার কারণে তার শরীরে পানি জমে যায়, সে কারণে ডান পা নষ্ট হয়ে পড়ে। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। এরপরই বেড়ে যায় কিডনি ও লিভারের সমস্যা।
আকবরের সঞ্চয়-সম্বল যা ছিলো, সবই চিকিৎসায় ঢেলেছে তার পরিবার। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার জন্য ২০ লাখ টাকা সহায়তা দিয়েছিলেন। সেটা দিয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছিলেন। কিন্তু জীবনের চেনা উদ্যমে ফিরতে পারেননি।
ইউডি/সুপ্ত

