টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমির লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:০৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের লড়াইয়ে বুধবার (০৯ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড।
গ্রুপ ‘এ’-র চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। অপরদিকে ‘বি’- গ্রুপে শেষ মুহূর্তের অনিশ্চয়তা কাটিয়ে রানার্সআপ হয়ে সেমির টিকেট পেয়েছে পাকিস্তান। এবার দুদল মুখোমুখি হয়েছে ফাইনালে যাওয়ার মিশনে।
মুখোমুখি দেখায় গত পাঁচ টি-টোয়েন্টিতে ৪ বার জয় পেয়েছে পাকিস্তান। এদিক থেকে এগিয়ে বাবরের দল। সবশেষে নিউজিল্যান্ডকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতে পাকিস্তান।
বিশ্বমঞ্চেও কিউইদের বিপক্ষে রেকর্ড কথা বলছে পাকিস্তানের পক্ষে। তবে চলমান বিশ্বকাপের ফর্ম ধরে রেখে ম্যাচ খেললে নিউজিল্যান্ডের জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইউডি/সুপ্ত

