ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৪

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন পদত্যাগ করেছেন। দলের পার্লামেন্ট সদস্যদের (এমপি) গালাগালি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন।

পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, তিনি ‘অত্যন্ত মনোবেদনা’ নিয়ে সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পূর্ণ সমর্থন দিয়ে যাবেন বলে উল্লেখ করেছেন।

পরে এক টুইটার পোস্টে সদ্য পদত্যাগকারী এ মন্ত্রী লিখেছেন, তিনি সরকারের কাছ থেকে চাকরিচ্যুতি বাবদ পাওনা অর্থ নেবেন না। এগুলো বিভিন্ন সরকারি সেবা কাজে ব্যবহার করা হবে। খবর বিবিসির

প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, তিনি অত্যন্ত মনোবেদনা নিয়ে গাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ব্যক্তিগত সমর্থন ও আনুগত্য প্রকাশের জন্য সাবেক এ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পদত্যাগপত্রে উইলিয়ামসন লিখেছেন, এক সহকর্মীকে বার্তা পাঠানোর ঘটনায় যে অভিযোগ প্রক্রিয়া চলমান, তিনি তার সঙ্গে সংগতি রেখে চলবেন। ওই সব বার্তা যাকে পাঠানো হয়েছিল, তার কাছ থেকে ক্ষমা চেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

খুদে বার্তায় গ্যাভিন উইলিয়ামসন অভিযোগ করেছিলেন, যেসব এমপি সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে সমর্থন করতেন না, তাদের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার টিকিট দেওয়া হয়নি।

গ্যাভিন আরও বলেন, তিনিসহ ট্রাসকে যারা কম সমর্থন করতেন, এমন এমপিদের শাস্তি দিতে বরাদ্দকৃত টিকিট নিয়ে জালিয়াতি করেছিলেন মর্টন। বার্তায় তিনি মর্টনকে সতর্ক করে বলেছিলেন, ‘সবকিছুর জন্যই মূল্য চুকাতে হবে’।

সোমবার প্রধানমন্ত্রী সুনাক বলেছেন, বার্তায় যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। তবে তা বুলিংয়ের পর্যায়ে পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ নিয়ে তৃতীয়বারের মতো গ্যাভিন উইলিয়ামসনকে ব্রিটেনের সরকারের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়াতে হলো।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading