পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের পতন, কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (০৯ নভেম্বর) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে ৪৭৫ কোটি ৬৯ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৫০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৩১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৫০ পয়েন্ট কমেছে। বুধবার সিএসইতে ১৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading