‘হ্যারি পটার’ শিল্পী লেসলি মারা গেছেন

‘হ্যারি পটার’ শিল্পী লেসলি মারা গেছেন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৮

বরেণ্য ব্রিটিশ অভিনেতা লেসলি ফিলিপস মারা গেছেন। ৭ নভেম্বর সকালে লন্ডনে নিজ বাসায় ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘হ্যারি পটার’খ্যাত এই শিল্পী। তার বয়স হয়েছিল ৯৮ বছর। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সান এ খবর প্রকাশ করেছে।

লেসলির স্ত্রী জারা সংবাদমাদ্যমটিকে বলেন, ‘আমি দারুণ একজন স্বামীকে হারালাম। আর মানুষ হারিয়েছে সত্যিকারের একজন শোম্যানকে। তিনি জাতীয় সম্পদ ছিলেন। কিন্তু মানুষ হিসেবে খুবই সাধারণ ছিলেন। মানুষ তাকে ভালোবাসতেন।’

১৯৮৭ সালে মঞ্চের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন লেসলি। পরের বছরই চলচ্চিত্রে নাম লেখান। ১৯৫৭ সালে জিন কেলির মিউজিক্যাল ফিল্ম ‘লেস গার্লসে’ অভিনয় করে সকলের নজর কাড়েন। ১৯৫৯ এবং ১৯৬০ সালে ‘ক্যারি অন নার্স’, ‘ক্যারি অন টিচার’ এবং ‘ক্যারি অন কনস্টেবল’-এ অভিনয় করেন লেসলি ফিলিপস।

পরবর্তীতে উচ্চমানের কমিক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন লেসলি। ‘ভেনাস’ সিনেমায় অভিনয় করে লেসলি ফিলিপস দারুণ প্রশংসা কুড়ান। এজন্য অস্কারসহ বেশ কিছু পুরস্কার প্রতিযোগিতা নমিনেশন পান। ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজিতে সটিং হ্যাটে কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading