টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইন্ডিয়া-পাকিস্তান ফাইনাল হোক চান না বাটলার
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ২১:১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফইনাল খেলছে ইন্ডিয়া ও পাকিস্তান, তবে ভিন্ন ভিন্ন গ্রুপে। সেমিফাইনালে জিত ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ক্রিকেটপ্রেমিরা অনকেই স্বপ্ন দেখছেন ইন্ডিয়া-পাকিস্তান ফাইনাল। তবে এই স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্নে পানি ঢালতে চান ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার।
ইন্ডিয়া-পাকিস্তানের ফাইনাল হবার ‘পার্টি’ নষ্ট করার হুমকি দিয়ে রেখেছেন বাটলার। অর্থাৎ, আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে খেলার কথা বললেন বাটলার।
বাটলার বলেন, ইন্ডিয়া-পাকিস্তান ফাইনাল ম্যাচ হোক এটা আমরা চাই না। আমরা তাদের ‘পার্টি’ নষ্ট করতে চাই। ইন্ডিয়া যথেষ্ট শক্তিশালী দল।
তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক লক্ষে আমরা পৌঁছে গেছি। সবাই সেমিফাইনাল নিয়ে উচ্ছসিত। অবশ্যই, আমরা একটি দারুন শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে উত্তেজিত। এই পরিস্থিতিটা আমরা দারুন উপভোগ করছি।

নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে ইন্ডিয়াকে ধরাশায়ী করার ব্যাপারে আশাবাদি বাটলার। তিনি বলেন, আমরা সেমিফাইনাল খেলা নিয়ে উত্তেজিত। আমরা জানি- আমরা যেভাবে খেলি তাতে আমাদের জয়ের সুযোগ আছে। আমরা আমাদের পরিকল্পনায় ঠিক-ঠাক কাজে লাগাতে চাই।
প্রসঙ্গত, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিলো ইন্ডিয়া ও পাকিস্তান। আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দল দুটির লড়াইয়ের সম্ভাবনা জেগেছে।
ইউডি/সুপ্ত

