মেটা’র ১১ হাজার কর্মী চাকরি হারাচ্ছেন
উত্তরদক্ষিণ । বুধবার, ০৯ নভেম্বর ২০২২ । আপডেট ২১:৩০
ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটার ৮৭ হাজার কর্মীর মধ্য থেকে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হচ্ছে। এর মানে কোম্পানিটির ১৩ শতাংশ কর্মী এ যাত্রায় চাকরি হারাতে যাচ্ছেন।
বিপুল পরিমাণ কর্মীর চাকরিচূতির সিদ্ধান্তের কারণে দুঃখপ্রকাশ করেছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এক বিবৃতিতে তিনি বলেন, মেটার ইতিহাসে আমরা সবচেয়ে কঠিন কিছু পরিবর্তন এনেছি। আমি জানি, এটা সবার জন্যই কঠিন, বিশেষ করে যারা ভুক্তভোগী হবেন।
কোভিড মহামারির সময় ব্যবসাবৃদ্ধির হিসাব মাথায় রেখে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছিল, কিন্তু ফলাফল না আসায় ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার পর অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন ইলন মাস্ক। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানেও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসছে।
ইউডি/সুপ্ত

