সূচকের নামমাত্র উত্থান, কমেছে লেনদেনও

সূচকের নামমাত্র উত্থান, কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৫০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ২২০ কোটি ৯১ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ১ হাজার ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৬টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading