দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:২৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৪৩ প্রতিষ্ঠানের মধ্যে ৩৬টির দর বেড়েছে, ৮০টির দর কমেছে, ২২৭টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সী-পার্ল হোটেলের। সূত্র-ডিএসই।

আগের কার্যদিবস বুধবার সী-পার্ল হোটেলের ক্লোজিং দর ছিল ১৫৮ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৭৪ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫ টাকা ৮০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড ইন্সুরেন্সের ৯.৮৭ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ৯.১৪ শতাংশ, সিনোবাংলার ৮.৬৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.০৩ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫.৩৮ শতাংশ, নাভানা ফার্মার ৪.৬৩ শতাংশ, মীর আখতারের ৪.০৮ শতাংশ এবং লাভেলো আইসক্রিমের ৩.২৭ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading