রসিক নির্বাচন: ৩৬ ঘণ্টার মধ্যেই প্রচার বিলবোর্ড সরানোর নির্দেশ

রসিক নির্বাচন: ৩৬ ঘণ্টার মধ্যেই প্রচার বিলবোর্ড সরানোর নির্দেশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১৫

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচন উপলক্ষে নগরীতে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে লাগানো ব্যানার, ফেস্টুন, প্রচার বিলবোর্ডসহ সকল কিছু ৩৬ ঘণ্টার মধ্যে সরানোর নির্দেশ দিয়েছেন রির্টার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

আব্দুল বাতেন বলেন, ‘রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জ নিতেই আমরা দায়িত্ব নিয়েছি। সবার সহযোগিতায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করবো। এজন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।’

তিনি আরও বলেন, ‘এর আগেও রংপুরের নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন ইভিএম ব্যবহার করা হবে। সেই সঙ্গে প্রত্যেকটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে।’

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচন উপলক্ষে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

আগামী ৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশেনের তৃতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading