আরও ৩৮ মেডিকেল কলেজের অনুমোদন: স্বাস্থ্যমন্ত্রী

আরও ৩৮ মেডিকেল কলেজের অনুমোদন: স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ ।। বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:২২

স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য দেশে ৩৮টি মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। সরকার মা ও শিশু মৃত্যু হার কমাতে কাজ করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১টায় খুলনা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়নের ফলে আমাদের গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। সর্বোপরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

কর্মশালায় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading