বাংলাদেশের ১৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনায় অ্যাকোয়া পাওয়ার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১৫
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয়ের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। অ্যাকোয়া পাওয়ার কোম্পানি ১৫০ কোটি আমেরিকান ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। এ সময় জ্বালানির সংকটের সম্ভাব্য সমাধান ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।’
প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন। বৈশ্বিক এই সংকটে বাংলাদেশ সৌদি আরব থেকে তুলনামূলক কম মূল্যে জ্বালানি তেল পেতে ইচ্ছুক।’
ইউডি/এআই

