যুব মহাসমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুব মহাসমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০৩

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে সশরীরে যোগ দিয়ে সমাবেশের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি। তার উপস্থিতির পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি।

দুপুর আড়াইটায় জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীকে পেইন্টিং উপহার দেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা। তারপর যুবলীগের উত্তরীয় পরিয়ে দেন যুবলীগের মহিলা নেত্রীরা।

পরে সুবর্ণ জয়ন্তী লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর যুবলীগের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।

সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ, কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা, যুবলীগের সাবেক-বর্তমান নেতারা, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশে যোগ দিয়েছেন।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading