ইন্ডিয়ার নিউজিল্যান্ড সফর: প্রধান কোচ দ্রাবিড় বিশ্রাম না ‘অন্যকিছু’

ইন্ডিয়ার নিউজিল্যান্ড সফর: প্রধান কোচ দ্রাবিড় বিশ্রাম না ‘অন্যকিছু’

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ২০:০০

টি-টোয়েন্টি বিশ্বকাপ হতাশায় শেষ হয়েছে ইন্ডিয়ার। এবার তাদের পরবর্তী মিশন নিউজিল্যান্ড। তবে, এ সিরিজে থাকছেন না প্রথম সারির তারকা ক্রিকেটাররা। বিশ্রাম দেয়া হয়েছে তাদের। তবে, বিশ্রামের কথা বলা হয়েছে প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বেলায়ও। কিন্তু অনেকেই বলছেন, এটা কি বিশ্রাম নাকি ‌অন্যকিছু?

নিউজিল্যান্ড সফরে ভারপ্রাপ্ত কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণের কাঁধে দায়িত্ব দিয়েছে ইন্ডিয়ার ক্রিকেট বোর্ড- বিসিসিআই। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্মণের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে হৃষিকেশ কানিতকার ও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাইরাজ বাহুতুলে।

বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে আছেন লক্ষ্মণ। তবে এর আগেও ভারপ্রাপ্ত কোচ ছিলেন তিনি। চলতি বছর আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে সফর, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং সবশেষ এশিয়া কাপে দায়িত্বে ছিলেন ইন্ডিয়ার এই ব্যাটিং গ্রেট।

রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিনকে নিউ জিল্যান্ড সফরে বিশ্রাম দিয়েছে ইন্ডিয়া। নিয়মিত অধিনায়ক রোহিতের অনুপস্থিতিতে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। ওয়ানডে দলের নেতৃত্বভার দেওয়া হয়েছে শিখর ধাওয়ানের কাঁধে।

ওয়েলিংটনে আগামী ১৮ নভেম্বর শুরু হবে ইন্ডিয়া-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২০ ও ২২ নভেম্বর। ওয়ানডে তিনটি হবে ২৫, ২৭ ও ৩০ নভেম্বর।

ইউডি/সুপ্ত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading