সুস্থ হয়ে দেশে ফিরলেন সোহেল রানা

সুস্থ হয়ে দেশে ফিরলেন সোহেল রানা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৩৫

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা।

শুক্রবার সকালে সোহেল রানা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে সুখবরটি দেন। ছবির ক্যাপশনে এই অভিনেতা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিদেশের জটিল অপারেশনের পর ভালো হয়ে দেশে আসা।’

উন্নত চিকিৎসার জন্য গত ৩০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় কিংবদন্তি এই অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধাকে। সেখানে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনি।

এর আগে সোহেল রানার চোখে জটিলতা দেখা দেয়। এ কারণে গেল ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে তার চোখের সার্জারি হয়। এতে সুস্থতার বদলে উল্টো জটিলতায় দেখা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় তাকে।

সোহেল রানার দেশে আসার বিষয়ে ছেলে মাশরুর পারভেজ বলেন, দুই দিন হলো আমরা দেশে ফিরেছি। বাবা এখন সম্পন্ন ভালো আছেন। আবারো চিকিৎসা ফলোআপ করার জন্য মার্চে সিঙ্গাপুরের ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading