অপশক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত হয়েছে যুবলীগ: নানক

অপশক্তির বিরুদ্ধে লড়তে প্রস্তুত হয়েছে যুবলীগ: নানক

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৪৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি-জামায়াতের অপশক্তির বিরুদ্ধে যুবলীগ লড়াই করেছে। শেখ হাসিনার শান্তিময় বাংলাদেশে আতঙ্ক ছড়াতে তাদের বিরুদ্ধে আজকে যুবলীগ প্রস্তুত হয়েছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য।

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব সমাবেশে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

নানক বলেন, শেখ মনি যুবলীগকে প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশের যুব সমাজকে ঘুরে দাঁড়ানোর জন্য। ১৫ আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবারকে হত্যা করা হয় তখন যুবলীগ সর্বপ্রথম প্রতিবাদ করেছিল। যুবলীগ জিয়াউর রহমানের জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত আছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও যুবলীগের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশে যোগ দিয়েছেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading