ডেঙ্গু: আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬৬
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:০০
দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে শুক্রবার (১১ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, গত একদিনে দেশে ডেঙ্গুতে আরও ২৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৫২ জনে।
গত একদিনে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ১৫০ জন ও ঢাকার বাইরে ১১৬ জন। এদিকে এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৬ হাজার ৭৫২ জন এবং সুস্থ হয়েছে ৪৩ হাজার ৩০৭ জন।
ইউডি/সুপ্ত

