করোনা: শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ

করোনা: শনাক্তের হার ১ দশমিক ৯৭ শতাংশ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:০০

দেশে গত একদিনে আরও ৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, এছাড়াও টানা পঞ্চম দিনের মত করোনা ভাইরাসে কারও মৃত্যুর খবর আসেনি।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত ২গত একদিনে ২ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার সামান্য বেড়ে ১ দশমিক ৯৭ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১০৯ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে। গত একদিনে ১৬৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৪২৪ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। দেশের ৫৪টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। আর ২১টি জেলায় কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি গত একদিনে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading