নিরাপত্তা ইস্যুতে ফ্রান্স-সৌদির আলোচনা

নিরাপত্তা ইস্যুতে ফ্রান্স-সৌদির আলোচনা

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:১৭

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে ফ্রান্সের সঙ্গে আলোচনা করেছে সৌদি আরব। ফোনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে রোববার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন হুমকি প্রত্যাখ্যানের জন্য ফ্রান্সের প্রশংসা করেন যুবরাজ এমবিএস।

ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন দুই নেতা। বিশেষ করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা হয় তাদের।

এমন সময়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে যুবরাজের এই ফোনালাপ অনুষ্ঠিত হলো যার কিছুদিন আগেই আমেরিকার কাছে ইরানের বিরুদ্ধে নালিশ করেছে সৌদি আরব। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দেশটি বলছে, তাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান।

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে রিয়াদ যে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে, তাতে এটি স্পষ্ট যে সৌদি আরবে আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। বাইডেন প্রশাসনের অন্তত তিন জন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বলেন, আমেরিকার কর্মকর্তারা এই অঞ্চলের হুমকি-ধামকির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আমরা আমাদের সৌদি অংশীদারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading