একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান আর নেই

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ০৯: ৫০

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান মারা গেছেন। রোববার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এর আগে গত ২৮ অক্টোবর গোলাম মোস্তফাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। তিনি নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

গোলাম মোস্তফা খান ২০২০ সালে একুশে পদক পেয়েছিলেন। ২০১৬ সালে পেয়েছেন শিল্পকলা একাডেমির পদক। এ ছাড়া নৃত্যে বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কারও পেয়েছেন তিনি।

গোলাম মোস্তফা ১৯৮০ সালে ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ নৃত্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তার নির্দেশিত উল্লেখযোগ্য নৃত্যনাট্যগুলোর মধ্যে ‘বেণুকার সুর’, ‘তিন সুরে গাঁথা’ ও ‘রক্তলাল অহংকার’ অন্যতম।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading