প্রতারণার শিকার রোনালদো

প্রতারণার শিকার রোনালদো

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ০৯:৫৯

গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে দুর্দান্ত ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগে গোলদাতার তালিকার তৃতীয়তে ছিলেন সিআরসেভেন। কিন্তু এরিক টেন হাগের অধীনে বেঞ্চে কাটাতে হচ্ছে পর্তুগিজ তারকাকে।

এনিয়ে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের কাছে নিজের সকল ক্ষোভ উগড়ে দেন রোনালদো। এ সময় তিনি অভিযোগ করেন ম্যানইউতে তিনি প্রতারণার শিকার।

বাংলাদশ সময় সোমবার ভোরে ব্রিটিশ সাংবাদিক মরগানকে বিশেষ সাক্ষাৎকার দেন রোনালদো। এ সময় তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে জোরপূর্বক তাড়িয়ে দিতে চেয়েছিল। শুধু ম্যানেজার-ই নয়, ক্লাবের দায়িত্বে থাকা অন্যরাও একই চেষ্টা করেছে। এখানে আমি প্রতারণার শিকার হয়েছি।’

গত মৌসুমে জুভেন্তাস থেকে ম্যানইউতে যোগ দেন রোনালদো। ৩০ ম্যাচে ১৮ গোল করে সেরা গোলদাতার তালিকার তৃতীয়তে ছিলেন পর্তুগিজ তারকা। এরপরও ক্লাবের অনেকে,তাকে তাড়াতে চেয়েছিলেন বলে অভিযোগ করেন সিআরসেভেন।

এরিক টেন হাগ ম্যানইউর কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে অবহেলতি রোনালদো। চলতি মৌসুমে ১৬ ম্যাচের মধ্যে ১২টি স্কোয়াডে ছিলেন তিনি। আর তিন ম্যাচ খেলেছেন পুরো ৯০ মিনিট। শুরুর একাদশে ছিলেন না ছয় ম্যাচ।

এ নিয়ে মরগানকে সরাসরি নিজের অভিব্যক্তি জানান সিআরসেভেন। তিনি বলেন, ‘এরিক টেন হ্যাগের জন্য আমার কোনো শ্রদ্ধাবোধ নেই। বিষয়টা সহজ, কারণ সেও আমাকে কোনো সম্মান দেখায় না।’

পুরো ৯০ মিনিটের এই সাক্ষাৎকারে কাতার বিশ্বকাপ ইস্যুতে কোন কথা বলেননি ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইউডি/এআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading