হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান হলেন মুহিত মাহমুদ

হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান হলেন মুহিত মাহমুদ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১১:১৩

আমেরিকার মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটির কাউন্সিলম্যান হলেন বাংলাদেশি মুহিত মাহমুদ। এই সিটির কাউন্সিলম্যান অ্যাডাম আলবামাকির কাউন্সিলর থেকে পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন নির্বাচনে নিকতমপ্রতিন্দ্বী মুহিত মাহমুদ।

২০২১ সালের ২ নভেম্বর হ্যামট্রামিক সিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মুহিত মাহমুদ ও আলবামাকির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মুহিত মাহমুদ রেকর্ড পরিমাণ ভোট পেয়েও মাত্র ৪৯ ভোটের ব্যবধানে পরাজিত হন।

সিলেটের গোলাপগঞ্জের কৃতি সন্তান মুহিত মাহমুদ ১৯৯৬ সালে আমেরিকা আসেন। মিশিগানে সপরিবারে বসবাস করছেন ২০০১ সাল থেকে। তিনি পেশায় একজন সার্ভিস ইন্ডাস্ট্রিয়াল। পাশাপাশি ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার রাজনীতিতে যুক্ত। তিনি দীর্ঘদিন বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক ক্রসাসের প্রেসিডেন্ট ছিলেন। একযুগের বেশি লেবার ইউনিয়নে নেতৃত্ব দিয়েছেন।

মুহিত মাহমুদ নিজেকে জনসেবা ও কমিউনিটি সার্ভিসে যুক্ত রেখেছেন। তার বাবা গোলাপগঞ্জের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মানুষের সেবা করা এটি তার পারিবারিক চর্চা। কমিউনিটির মানুষের উৎসাহ ও প্রেরণায় হ্যামট্রামিক সিটির নির্বাচনে লড়াই করেন।

হ্যামট্রামিক সিটির সামগ্রিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন কাউন্সিলম্যান মুহিত মাহমুদ।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading