নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ আজ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১১:১৮
জেলা পরিষদে ৫৯ জন চেয়ারম্যানসহ নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) চেয়ারম্যানদের শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচি থেকে এ তথ্য পাওয়া গেছে।
জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়াবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি।
অন্যদিকে আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোটগ্রহন স্থগিত হয়।
ইউডি/এআই

