মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: জাপান রাষ্ট্রদূত

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: জাপান রাষ্ট্রদূত

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৩: ২০

মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: জাপান রাষ্ট্রদূত
মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি।

সোমবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইতো নাওকি বলেন, প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ, তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।

এ দেশে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সহযোগিতা করতে আন্তর্জাতিক মহল এগিয়ে আসবে বলে আশা করছেন তিনি। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে সহিংসতা নিয়েও উদ্বেগ আগে থেকেই আছে। তবে এবারে তেমনটি না হওয়ার বিষয়েও আশাবাদী তারা।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading