পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেনও
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবারও (১৪ নভেম্বর) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫১ পয়েন্ট কমে ৩ মাস আগের অবস্থানে নেমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৭১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৯ কোটি ৮৭ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে। গতকাল রবিবার ডিএসইতে ৭২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে গত ২৪ আগস্ট ডিএসইএক্স সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ২৮০ পয়েন্টে।অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৬টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমেছে। সোমবার সিএসইতে ১১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading