করোনা: একদিনে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮

করোনা: একদিনে ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৭:১০

দেশে গত এক দিনে ৩৮ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এ সময়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত গত একদিনে ৪ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করে ওই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে ০ দশমিক ৯২ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ০ দশমিক ৮৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৯ জনে।গত একদিনে ১৬১ জন করোনা রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading