আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী আর নেই

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:৫০

বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। সোমবার ( ১৪ নভেম্বর) বেলা পৌনে একটায় তিনি ইন্তেকাল করেছেন বলে গণমাধ্যমকে জানান আপিল বিভাগের রেজিষ্ট্রার ও সুপ্রিমকোর্টের মূখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বিচারপতি গোলাম রাব্বানীর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে বিচারপতির দায়িত্ব থেকে অবসরে যান। আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন গোলাম রাব্বানী। আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন তিনি। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম, যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading