দেড় বছর অভিনয় করবেন না আমির

দেড় বছর অভিনয় করবেন না আমির

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ । আপডেট ১১:৪৫

সময়টা ভালো যাচ্ছে না আমির খানের। সবশেষ মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। যদিও প্রত্যাশা ছিল, এটি বাজিমাত করবে। কিন্তু তা না হওয়ায় হতাশায় নিমজ্জিত এ অভিনেতা। যদিও সিনেমা হলে এই ছবি ব্যর্থ হলেও ওটিটি প্ল্যাটফর্মে তুমুল সাড়া ফেলে। তবে এতে মন ভরেনি তার। তাই এবার কঠিন এক সিদ্ধান্ত নিয়েছেন মি. পারফেকশনিস্ট।

ইন্ডিয়ার গণমাধ্যমগুলো জানাচ্ছে, আপাতত আর অভিনয়ে ফিরবেন না আমির। দেড় বছরের বিরতি নিতে চান। দিতে চান পরিবারকে সময়।

আমির বলেন, ‘আমার ৩৫ বছরের কর্মজীবনে আমিই শুধু নিজের কাজকেই প্রাধান্য দিয়ে এসেছি। যারা আমার কাছের মানুষ তাদের প্রতি হয়তো অবিচার করেছি। আমার মন হয় এবার পরিবারেকে সময় দেওয়া উচিত।’

জল্পনা চলছিল, ‘লাল সিং চাড্ডা’র পর ‘চ্যাম্পিয়ন’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরবেন আমির। কিন্তু সেটা নাকচ করে দিলেন অভিনেতা। তিনি জানান, এতে অভিনয় করবেন না। প্রযোজনা করবেন।

আমির বলেন, “আমি ‘চ্যাম্পিয়ন’ ছবিটা আমি প্রযোজনা করছি কারণ, ছবিটার ওপর বিশ্বাস আছে। গল্পটাও খুব ভালো। দর্শকও ভালো কিছু পাবেন।”

স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন’র হিন্দি সংস্করণের প্রযোজক থাকবেন আমির। তবে তিনি কোন সিনেমার মাধ্যমে পর্দায় ফিরবেন সেটি এখনও নিশ্চিত নয়। সেটা জানতে অপেক্ষায় করতে হবে দেড় বছর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading