দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩১৯ প্রতিষ্ঠানের মধ্যে ২৪টির দর বেড়েছে, ৬১টির দর কমেছে, ২৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে বসুন্ধরা পেপারের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের কার্যদিবস সোমবার বসুন্ধরা পেপারের ক্লোজিং দর ছিল ৯৬ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০৫ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১০ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের ৯.৭০ শতাংশ, লুবরেফের ৫.২২ শতাংশ, নেজেক্স ইনফোসিসের ৪.৪১ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের৪.০৩ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৪৮ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৩.৪১ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৫০ শতাংশ, হাওয়েল টেক্সটাইলের ২ শতাংশ এবং সামিট এলায়েন্স পোর্টের ১.৭০ শতাংশ দর বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading