দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বিএনপি: মির্জা ফখরুল

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বিএনপি: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:১০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে বিএনপি। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বিএনপি কারও সঙ্গে আপস করবে না। বুধবার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, আগ্নেয়গিরির মতো মানুষ ফুঁসে উঠছে, সরকার কাপুরুষের মতো মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিএনপিকে রুখতে পারবে না। বিএনপি নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জাতির অস্তিত্ব রক্ষা করতে হবে।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে মওলানা ভাসানী সোচ্চার ছিলেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের এ দূরাবস্থায় মওলানা ভাসানীকে স্মরণ করলে কিছুটা হলেও পরিত্রাণ মিলবে। বিএনপি মহাসচিব বলেন, কঠিন লড়াই জয়ী হতে হলে মওলানা ভাসানীকে প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে। তা হলে সফল হওয়া যাবে। বেগম জিয়া কারাবন্দি। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা। নতুন করে ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। জনগণ আগ্নেয়গিরির মত ফুঁসে উঠছে। এর মাধ্যমে সরকারের পতন হবে।

সভায় আরও বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading