সূচকের সাথে লেনদেনেও উত্থান

সূচকের সাথে লেনদেনেও উত্থান
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৫:০০

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। সূত্র-ডিএসই-সিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ৫৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে ৮৩ কোটি ৬২ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬৮ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৮ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading