রিজার্ভ নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে: মতিয়া চৌধুরী
‘বিএনপির কেউ অংকের হিসাব জানে না। লেখাপড়া না জানলে হিসাবটা করবে কীভাবে। এ কারণে বিএনপি রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ । আপডেট ১৮:৩৪
বিএনপি রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
এ মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপির কেউ অংকের হিসাব জানে না। লেখাপড়া না জানলে হিসাবটা করবে কীভাবে। এ কারণে বিএনপি রিজার্ভ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
সাবেক কৃষিমন্ত্রী মতিয়া বলেন, ‘বঙ্গবন্ধুর তৈরি করা পার্টি আমরা সবাই করবো। আমরা মনে করি, সবাই এক সঙ্গে লড়াই করবো ক্ষুধা, দারিদ্র্য, কুসংস্কার ও অন্ধকারের বিরুদ্ধে।’
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অসিম কুমার উকিল, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
ইউডি/এআই

