এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘাতের অবসান চান ম্যাক্রঁ

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সংঘাতের অবসান চান ম্যাক্রঁ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০০

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সাথে ফ্রান্সের ঘনিষ্ঠ সম্পর্কের দৃষ্টিভঙ্গি তুলে ধরে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ এই অঞ্চলের ‘সংঘাত’ অবসানের আহবান জানিয়েছেন।শুক্রবার (১৮ নভেম্বর) ব্যাংককে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ আহবান জানান।

আমেরিকা-চীন ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখে তিনি এই অঞ্চলে ফ্রান্সের কৌশলগত সম্পর্ক পুনরায় সক্রিয় করতে চাইছেন। ফরাসি প্রেসিডেন্ট সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের এক সমাবেশে একথা বলেন, এই অঞ্চলে সংঘর্ষ এড়াতে এবং স্থিতিশীলতা ফেরাতে ফ্রান্স ভূমিকা পালন করতে চায়।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক)

ম্যাক্রঁ বলেন, আমরা আধিপত্যে বিশ্বাস করি না, আমরা সংঘাতে বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জলবায়ু পরিবর্তন থেকে অর্থনৈতিক মন্দার ওভারল্যাপিং সংকটের মুখোমুখি হচ্ছে এবং এটি মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন ,এই পরিস্থিতিতে আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল হল গতিশীল ভারসাম্য তৈরি করা।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বিশ্বব্যাপী অস্থিরতার একটি প্রধান উৎস হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, এটি একটি অত্যন্ত খারাপ কাজ হিসেবে এশিয়া ও অন্যত্র সব দেশের স্বীকৃতি দিতে হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading