ইন্ডিয়া-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি পণ্ড
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৬:০৫
বৃষ্টিতে পণ্ড হয়ে গেল ইন্ডিয়া ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২০ মাস পর ওয়েলিংটনে টি-টোয়েন্টিতে প্রকৃতির বাধা। বৃষ্টির দাপট লে লম্বা সময় ধরে। ফলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই সেমি-ফাইনালিস্টের শুক্রবারের (১৮ নভেম্বর) ম্যাচটিতে টস করাও সম্ভব হয়নি।
অনেকটা সময় অপেক্ষার পর স্থানীয় সময় রাত নয়টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। আগামী রবিবার (২০ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তৃতীয় ও শেষ ম্যাচ মঙ্গলবার, নেপিয়ারে।
প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরে অবশ্য সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই খেলতে এসেছে ইন্ডিয়া। বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মতো তারকারা। টি-টোন্টিয়ে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া, ওয়ানডেতে শিখর ধাওয়ান। কোচ রাহুল দাব্রিড়কেও বিশ্রাম দেওয়া হয়েছে। অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্ণণ।
ইউডি/সুপ্ত

