ফুটবল বিশ্বকাপ: কাতারে ৯০০ কেজি গরুর মাংস নিয়ে এসেছে আর্জেন্টিনা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ১৯:১০
বিশ্বকাপের ২২তম আসর উপলক্ষ্যে ইতোমধ্যে কাতারে পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। দলটির ভক্তদের মনে অনেক জল্পনা-কল্পনা রয়েছে যে কাতারে মেসিরা কোথায় থাকবেন, কি খাবনে। আর আন্তর্জাতিক বার্তা সংস্থায় উঠে এলো এই খবর।
কাতারে যাওয়ার সময়ে পর্যাপ্ত গরুর মাংস নিয়ে গেছে আর্জেন্টিনা। প্রায় দুই হাজার পাউন্ডস মাংস সঙ্গে নিয়েছেন তারা। কেজির হিসাবে দাঁড়ায় প্রায় ৯০০ কেজি। এছাড়াও আর্জেন্টাইন সংস্কৃতির রান্না ও খাওয়া-দাওয়াসহ বিভিন্ন কারণে মেসিরা পাঁচ তারকা হোটেলে না থেকে কাতার বিশ্ববিদ্যালয়ের হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এ নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন, আসাদোতে খাবারের চেয়েও বেশি খুঁজে পাই আমাদের সংস্কৃতিকে। এটি আমার প্রিয় খাবার। তবে, এর থেকেও আমাদের বেশি নজর থাকবে বিশ্বকাপে। আমরা চাই দলের ভেতরকার রসায়নটি মজবুত এবং একতা বৃদ্ধি করতে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এ ছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
ইউডি/সুপ্ত

