ঢাকার মঞ্চে মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি, ছুড়লেন উড়ন্ত চুমু

ঢাকার মঞ্চে মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি, ছুড়লেন উড়ন্ত চুমু

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২ । আপডেট ২৩:১৫

একবার আসার ঘোষণা হয়েছিল কিন্তু তা আটকে যায়। তবে ভিন্ন এক আয়োজনে ঢাকার মঞ্চে দেখা গেলো বলিউড তারকা, নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত ‘গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে অংশ নেন এই বলিউড নৃত্যশিল্পী।

দিলবার দিলবার গানের তালে মঞ্চে উঠেন রাত সাড়ে নটায়। উঠেই জানান শুভেচ্ছা। বলেন, ঢাকায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা। উপস্থিত সবাইকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলেন, এতো সুন্দর রাতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আবার আসতে চান বলেও জানান- এই অভিনেত্রী।

মঞ্চে প্রায় ৩০ মিনিটের মতো উপস্থিত থাকলেও কোনো পারফর্ম করতে দেখা যায়নি তাকে। এদিন দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই বলিউড অভিনেত্রী। সেখানে গোলাপি ট্রাউজার ও হুডি, সঙ্গে কালো রোদচশমায় বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। আয়োজক প্রতিষ্ঠান বিমানবন্দর থেকে তাকে সোজা পাঁচ তারকা হোটেলে নিয়ে যান। সেখানে রাতে থেকে শনিবার দিনের শুরুতেই নোরা ফাতেহি ঢাকা ছাড়বেন- বলে জানান আয়োজক ইশরাত জাহান মারিয়া।

নোরা ফাতেহির মঞ্চে আসার আগে দুই ঘণ্টার বেশি চলতে থাকে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ অনুষ্ঠানের নানা আয়োজন। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া ওই আয়োজনের ফ্যাশন শোতে অংশ নেন ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। আয়োজনের শুরুতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কয়েকজন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ অনেকে।

অনুষ্ঠানে অংশ নিতে বলিউড অভিনেত্রী, নৃত্যশিল্পী নোরা ফাতেহি শুক্রবার (১৮ নভেম্বর) বেলা দুইটায় হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এরপর একটি পাঁচ তারকা হোটেলে ঠেন। বিশ্রাম শেষে রাতে অনুষ্ঠানে আসেন।

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস-৯ ’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অন্যান্য রিয়েলিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।

মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাঁদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি।

ইউডি/আতা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading