ই-মেইল আনসেন্ড করবেন যেভাবে

ই-মেইল আনসেন্ড করবেন যেভাবে

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ০৮:০০

জি-মেইল বার্তা, গুরুত্বপূর্ণ ফাইল আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম। অফিসিয়াল কাজ তো বটেই ব্যক্তিগত চ্যাটের জন্যই ব্যবহৃত হয় এই প্ল্যাটফর্ম। তবে ই-মেইল পাঠাতে গিয়ে অনেক সময় ভুল ফাইল বা ছবি পাঠিয়ে দেন। বিব্রতকর পরিস্থতিতে পড়তে হয় আবার বসের কাছে উল্টাপাল্টা ফাইল পাঠিয়ে বকাও খেয়েছেন নিশ্চয়ই। ভুলবশত কারো কাছে কোনো মেইল চলে গেলে, আর কিছু করার থাকে না। তবে সম্প্রতি জি-মেইল নিয়ে এসেছে নতুন একটি ফিচার। এই ফিচারের মাধ্যমে ভুলবশত কোনো মেইল পাঠিয়ে দেওয়া হলে ততক্ষণাৎ সেটির স্ট্যাটাস পরিবর্তন করা যাবে। অর্থাৎ মেইলে পাঠিয়ে দিয়েও সেটি আনসেন্ড করা যাবে।

জি-মেইল ব্যবহারকারীদের জন্য হাতে চাঁদ পাওয়ার অবস্থা যেন! ভুল করে অন্যদের জি-মেইলে মেল পাঠিয়ে দিলেও, সেটি আনসেন্ড করা যাবে। চলুন জেনে নেওয়া যাক উপায়। এজন্য সবার প্রথমে জি-মেইল ওপেন করতে হবে। এরপর সেটিংস সেকশনের ডান দিকের ওপরে ‘সি অল সেটিংস’ অপশন পাবেন। সেটিতে ক্লিক করুন। এখন নিজেদের পছন্দ অনুযায়ী বাতিল করার সময় বেছে নিন। ৫, ১০, ২০ অথবা ৩০ সেকেন্ড থেকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে। এখানে যে সময় বেছে নেবেন, সেই সময়ের মধ্যেই প্রক্রিয়াটি করতে হবে। অর্থাৎ ভুল করে অন্য কাউকে মেল পাঠিয়ে দিলে, বেছে নেওয়া সেই সময়ের মধ্যেই সেটি আনসেন্ড করতে হবে। এবার মেইল আনসেন্ড করতে যে মেইল পাঠিয়েছেন সেখানে দুটি অপশন পাবেন- আনডু এবং ভিউ মেসেজ। আনডু অপশনে ক্লিক করুন।

এদিকে, ২০২৩ সালের শুরু থেকেই কিছু ল্যাপটপ ও ডেস্কটপে সাপোর্ট করবে না গুগল ক্রোম। যারা এখনো উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহার করছেন তাদের ডেস্কটপ ও কম্পিউটারে গুগল ক্রোম সাপোর্ট বন্ধ হবে।

সম্প্রতি গুগলের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, মাইক্রোসফটের এই দুই পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য শেষ আপডেট ক্রোম ১১০। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এই আপডেট পাঠাতে শুরু করবে গুগল। তবে কম্পিউটারগুলোতে ক্রোম ১১০ ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজিং চালিয়ে যেতে পারবেন। যদিও পরে ক্রোম ব্রাউজার আপডেট করতে পারবেন এই গ্রাহকরা। গুগল পরামর্শ দিচ্ছে, যারা এখনো উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহার করছেন তারা দ্রুত আপডেট করে নিন। এমনকি ব্রাউজারে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পেতে নির্দিষ্ট দিনের আগেই আপডেট করুন।

শুধু গুগল নয় উইন্ডোজ ৭ ইএসইউ ও উইন্ডোজ ৮.১ সাপোর্ট বন্ধ করছে মাইক্রোসফটও। ২০২৩ সালের ১০ জানুয়ারি থেকে মাইক্রোসফট বন্ধ করছে এই সাপোর্ট।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading