মেসি-রোনালদো দাবা খেলছেন কেন?

মেসি-রোনালদো দাবা খেলছেন কেন?

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৩৫

বিশ্বকাপ নিয়ে উন্মাদনায় মত্ত পুরো বিশ্ব। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি এবারের আসরের পর্দা ওঠার। এর মাঝে প্রায় একই সময়ে একটি ছবি পোস্ট করেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। যা দেখে মুগ্ধ দুজনের ভক্তরা, উচ্ছ্বাসিত ফুটবলপ্রেমীরা। ‘দাবায় মগ্ন’ থাকার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোড়ন ফেলে দিয়েছেন তারা।

ছবিতে দেখা যাচ্ছে, দাবা খেলায় মনযোগী মেসি ও রোনালদো মুখোমুখি বসে আছেন। রোনালদোর হাত মাথায়, আর মেসির গালে। মনে হচ্ছে, পরবর্তী চালের জন্য গভীর চিন্তা করছেন তারা। তবে দাবার কোনো বোর্ডে খেলা হচ্ছে না। দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের ওপর হচ্ছে দুই জনের লড়াই। মূলত ছবিটি ফরাসি ফ্যাশন হাউজ লুই ভিতোঁর বিজ্ঞাপনী প্রচারণার জন্য তোলা।

এর আগে পেলে, দিয়েগো মারাদোনা ও জিনেদিন জিদানের একসঙ্গে একটি ছবি দিয়ে বিজ্ঞাপন বানিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল তারা। একটি ক্যাম্পেইনের অংশ হিসেবে মেসি ও রোনালদো নিজেদের অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার দেওয়ার সময় ক্যাপশনে লিখেন, ‘জয় মনের একটি অবস্থা।’ সেখানে ফ্যাশন হাউজ লুই ভিতোঁকে ট্যাগ করেন দুইজনই।

আগামী মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পর্তুগালের প্রথম ম্যাচ ঘানার বিপক্ষে আগামী বৃহস্পতিবার।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading