প্রধানমন্ত্রীর আশাবাদ : ইন্ডিয়া থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে আগামী বছর

প্রধানমন্ত্রীর আশাবাদ : ইন্ডিয়া থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে আগামী বছর

উত্তরদক্ষিণ । রবিবার, ২০ নভেম্বর ২০২২ । আপডেট ১৩:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছর পাইপলাইনের মাধ্যমে ইন্ডিয়া থেকে জ্বালানি তেল আমদানি শুরু হবে। তিনি বলেন, বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে ইন্ডিয়া থেকে তেল আমদানি করতে চায়। আশা করছি আগামী বছর তা শুরু করা যাবে।

আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি রবিবার (২০ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি। উত্তর-পূর্ব ইন্ডিয়ার রাজ্যগুলির ৩২ সদস্যের বিধায়কের অংশ হিসেবে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

১৩০ কিলোমিটার দীর্ঘ ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) প্রকল্পের লক্ষ্য ইন্ডিয়া থেকে বাংলাদেশে তেল পণ্য রপ্তানি করা। শেখ হাসিনা আরও বলেন, করোনাকালে বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের সীমান্ত লাইনের বিভিন্ন অংশে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে বর্ডার হাটগুলো আবার চালু হবে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading